Sunday, June 28, 2015

যুবতি মেয়ে ও যুবক দৈত্য | বাংলা কৌতুক নং ১০০৭

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

এক যুবতি মেয়ে বেড়াতে গেছে এক নির্জন কেল্লায়। 
ঘুরে ঘুরে একটা ঘরে ঢুকে যুবতি দেখলো পাশে এক দৈত্যের পোশাকে যুবক দাঁড়িয়ে।
যুবকটি বললোঃ “স্বাগতম আমার মালিক! আমি এই চেরাগের দৈত্য। আপনার তিনটি ইচ্ছা আমি পূরণ করতে চাই!”
যুবতি এক নিঃশ্বাসে বললোঃ ‘কোটি কোটি টাকা, বিশটা বাড়ির দলিল বিশটা গাড়ি!’
যুবক দৈত্যটি বললোঃ ‘জো হুকুম। আপনি বাড়ি ফিরেই আপনার টাকা, বাড়ির দলিল আর গাড়ির লাইসেন্স তৈরি পাবেন। কিন্তু আমার মালিক আমি দীর্ঘদিন এই কেল্লায় একা বন্দি ছিলাম। আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার ইচ্ছা পূরণের আগে আমার একটি ইচ্ছা পূরণ করতে চাই!’

Bangla Funny Jokes And Koutuk at বাংলা কৌতুক ক্লাব

যুবতি বললোঃ ‘বলে ফেলো তোমার কি চাই?’
 যুবক দৈত্যটি বললোঃ ‘আপনার সাথে কয়েক বার আদর সোহাগ করতে চাই!’
যুবতিটি ভাবলোঃ ‘এতো কিছু পাবো সাথে আবার আদর সোহাগও? মন্দ কি?’ 
তাই যুবতিটি সানন্দে রাজি হলো। অতঃপর সারা রাত তারা আদর সোহাগ করলো! 
পরদিন ভোরে যুবক দৈত্যটি বললোঃ আমার মালিক, আপনার বয়স কত?’ 
যুবতিটিজবাব দিলোঃ ‘আমার বয়স ২৫!’
যুবক দৈত্যটি হাসতে হাসতে বললোঃ ‘এই বয়সেও আপনি চেরাগের দৈত্য/ ভূতে বিশ্বাস করেন?
মেয়েটি আরো বেশি জোরে হেসে বললঃ
- আপনার বয়স কত?
- ৩৫ 
- ৩৫ বছর হয়ে গেছে আপনার। তারপরও আপনাকে একটি মেয়ের সান্নিধ্য পাওয়ার আশায় এই জংলা বাড়িতে আশ্রয় নিয়ে দৈত্যের অভিনয় করতে হচ্ছে দেখে আমার মায়া লাগলো। তাছাড়া আজ একমাস হল আমার বয়ফ্রেন্ড ব্যবসার কাজে সিঙ্গাপুর গেছে।
অতএব, মেয়েদের ২৫= ছেলেদের ৩৫। তাই নয় কি?

Saturday, June 20, 2015

আইনস্টাইন ও তরুণ সাংবাদিক | বাংলা কৌতুক নং ১০০৬

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

সংক্ষেপে বলুন তো আপেক্ষিক তত্ত্বটা কী? পারছেন না? তাহলে আইনস্টাইনের মুখেই জেনে নিন!
আইনস্টাইনকে একদিন এক তরুণ সাংবাদিক বললেন- 
-স্যার, আপনি সংক্ষেপে বলুন তো আপেক্ষিক তত্ত্বটা আসলে কী?


আইনস্টাইন কৌতুক করে বললেন-
 
Bangla Funny Jokes And Koutuk at বাংলা কৌতুক ক্লাব

যখন একজন লোক কোনো সুন্দরীর সঙ্গে এক ঘণ্টা গল্প করে তখন তার মনে হয় যে যেন এক মিনিট বসে আছে। কিন্তু যখন তাকে কোনো গরম উনানের ধারে এক মিনিট দাঁড় করিয়ে দেয়া হয় তার মনে হয় সে যেন এক ঘণ্টা দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আপেক্ষিক তত্ত্ব।

Tuesday, June 2, 2015

পৃথিবীর আকার | বাংলা কৌতুক নং ১০০৫

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

শিক্ষিকাঃ বল তো পৃথিবীর আকার কী রকম?
ছাত্রঃ গোলাকার, স্যার।
শিক্ষিকাঃ বেশ বেশ! এবার প্রমাণ দাও কী করে বুঝলে যে পৃথিবী গোল।

Bangla Funny Jokes And Koutuk at বাংলা কৌতুক ক্লাব

ছাত্রঃ জোরালো প্রমাণ আছে, স্যার। প্রথম সাপ্তাহিক পরীক্ষায় পৃথিবী চ্যপ্টা লিখে শূন্য পেয়েছি। দ্বিতীয় সাপ্তাহিক পরীক্ষায় চৌকোনা লিখেও শূন্য পেলাম। তারপর লিখলাম পৃথিবী লম্বা, তাও আপনি কেটে দিয়েছেন। শেষে অনেক ভেবে-চিন্তে লিখেছিলাম তিনকোণা, তাও আপনি কেটেই দিলেন। তা হলে আর বাকি রইল কী? গোল হওয়া ছাড়া পৃথিবীর আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না।

Monday, June 1, 2015

নানাকে ডাকব | বাংলা কৌতুক নং ১০০৪

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

সামি  পলির কথোপকথন...
সামিঃ তোমাকে যদি আমি ছুঁইতে চাই তাহলে তুমি কি করবে? এ ঘরে তো এখন শুধু আমি আর তুমি।

Bangla Funny Jokes And Koutuk at বাংলা কৌতুক ক্লাব 

পলিঃ পারলে ছোও। আর আমিও নানাকে ডাকবো
সামিঃ আর যদি জড়িয়ে ধরে চুমু দিতে চাই?
পলিঃ তাহলেও আমি নানাকে ডাকবো
সামিঃ আর যদি তোমার জামা খুলে অন্য কিছু করতে চাই? তাহলেও কি তুমি নানাকে ডাকবে?
পলিঃ হ্যাঁ, তাহলেও আমি আমার নানাকেই ডাকবো
সামিঃ বাপরে বাপ! তোমার নানা কি খুব ডাকাবুকা লোক নাকি? খালি নানাকে ডাকো কেন বলতো??

পলিঃ কারন আমার বাসায় একমাত্র নানা-ই কানে শুনে না!!

লেবু বিক্রি | বাংলা কৌতুক নং ১০০৩

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

আব্দুল হাটে গেছে লেবু বিক্রি করতে।

ক্রেতাঃ লেবু কত করে হালি?

Bangla Funny Jokes And Koutuk at বাংলা কৌতুক ক্লাব 

আব্দুলঃ ৩০ টাকা হালি।
ক্রেতাঃ এইতুকু লেবুর দাম ৩০ টাকা হালি?
আব্দুলঃ আমার মা কইছে যে তুই একটু বোদাই বোদাই তো, তাই একটু বেশি দাম চাইবি।
ক্রেতাঃ বোদাই বোদাই তো বুঝলাম। তাইলে ৮ টাকা হালি রাখলেই তো পার!!
আব্দুলঃ অ্যাঁ ?!! তাই বলে এত বোদাই না !!!