Showing posts with label বাংলা হাসির কৌতুক. Show all posts
Showing posts with label বাংলা হাসির কৌতুক. Show all posts

Saturday, April 11, 2015

দুই ভাড়াটিয়া ও এক বৌ | বাংলা কৌতুক নং ৯৯৯

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

পাশাপাশি দুই বিল্ডিং এর দুই ভাড়াটিয়া

Bangla Funny Jokes And Koutuk at বাংলা কৌতুক ক্লাব
১ম ভাড়াটেঃ ভাই আপনার জন্মদিন কবে?
২য় ভাড়াটেঃ কেন ভাই, জন্ম দিন জেনে কি করবেন?  
১ম ভাড়াটেঃ না মানে, আপনাকে একটা পর্দা gift করতাম  আর কি। কারন জানালা দিয়ে প্রতিদিন আপনাদের রোমান্স দেখে দেখে bore হয়ে গেছি।
২য় ভাড়াটেঃ  আপনার জন্ম দিন কবে?
১ম ভাড়াটেঃ আগামী সপ্তাহে। কেন?
২য় ভাড়াটেঃ আপনাকে একটা দূরবিন gift করব যাতে আপনি দেখতে পারেন যে wife টা কার!!!

জামাই ও পাটশাক | বাংলা কৌতুক নং ৯৯৮

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

জামাই গেছে শ্বশুর বাড়িতে।

বাংলা কৌতুক নং - ৯৯৮, image
অনেকদিন পর জামাই এসেছে তাই শাশুড়ি ভালো ভালো রান্না করছে। পোলাও, মাংস, রুইমাছ, কোপ্তা, কালিয়া, দই, বেগুন ভাজি এবং পাটশাক। তো শাশুড়ি প্রথমে জামাই এর প্লেটে একগাদা পাটশাক তুলে দিল। জামাই তাড়াতাড়ি সেটুকু খেয়ে ফেলল। এ দেখে শাশুড়ি বলে উঠলো,
-“বাবা তোমার বুঝি পাটশাক টা খুব ভালো লেগেছে, আরেকটু দেই?” - বলতে বলতে আরেক গাদা পাটশাক জামাইয়ের প্লেটে তুলে দিলো শাশুড়ি।  জামাই একটু মন ক্ষুন্ন হল। খাওয়ার এতো আইটেম। বড় বড় মাংসের টুকরা, মাছের পেটি তাকে হাতছানি দিয়ে ডাকছে। এখন তো শুধু পাটশাক খেয়েই পেট ভরে গেল। জামাই ঐটুকুও খেয়ে শেষ করতেই শাশুড়ি বললেন,
- “বাবা আরো একটু দেব?”
জামাই তখন খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল,
-“আম্মা আপনার আর কষ্ট করে প্লেটে শাক তুলে দেয়া লাগবে না। পাট ক্ষেতটা দেখাইয়া দেন, আমি গিয়া খাইয়া আসি।”

ঈশর ও তার দান | বাংলা কৌতুক নং ৯৯৫

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেনঃ

- "তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি। তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবেনা। তোকে আয়ু দিলাম ৫০ বছর।”
- “সে কি !! এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাইনা। প্লিজ, আমার আয়ু কমিয়ে ২০ বছর করে দিন।”
- "যাহ্‌ তাই দিলাম।"

Bangla Funny Jokes And Koutuk at বাংলা কৌতুক ক্লাব


এবার সৃষ্টিকর্তা কুকুরকে বললেন : -"তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি। তোর আয়ু হবে ৩০ বছর।"
শুনে, কুকুর ঈশ্বরকে বলল :
-“ দয়া করে একটু শর্ট করে ঐটা ১৫ করান। এতদিন বাঁচতে চাইনা।”
ঈশ্বর এইবারও রাজি হয়ে গেলেন।

এরপর উনি বানরকে বললেন :
-"হে বানর, তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাওয়া, আর তামশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া। তোর আয়ু দিলাম ২০ বছর।”
বানর আবেগে কেঁদে ঈশ্বরকে বলল :
-“দিবেনই যখন ১০ বছর দেন, আমি এত বড় জীবন দিয়ে কি করব??” এবারও ঈশর তা মঞ্জুর করলেন।

ঈশ্বর এইবার পুরুষকে বলল : "তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ। তোমার আয়ুও হবে ২০ বছর।" সে তো খুশিতে পাগল হয়ে গেল এবং বলল –
“ কিন্তু এত মহত জীবন নিয়ে মাত্র ২০ বছর??”

সে করজোরে প্রভুকে বলল : একটা কাজ করা যায়না? আপনি আমাকে গাধার ফেরত দেওয়া ৩০ বছর, কুকুরের ১৫ বছর, বানরের ১০ বছর দিয়ে দেন।”
ঈশ্বর বললেন : “নিজের ভালো পাগলেও বোঝে, তুই বুঝলি না। যাহ, দিলাম।”
সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে ২০ বছর, পরের ৩০ বছর গাধার মত সংসারের বোঝা টানে, তারপরের ১৫ বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পরে বেঁচে থাকে কুকুরের মতো, আর তার পরের দশ বছর বানরের মত, কখনো এক সন্তানের বাসা তো কখনো আরেক সন্তানের বাসায় ঘোরে আর নাতি নাতনিদের বিনোদন দেওয়াই হয় তাদের প্রধান দায়িত্ব।

লিপস্টিক বনাম গ্লুস্টিক | বাংলা কৌতুক নং ৯৯৩

বাংলা কৌতুক নং - ৯৯৩

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

বাবা ছেলেকে বলছেঃ  প্রতিদিন সামান্য ব্যাপার নিয়ে চিৎকার করে বাড়ি মাথায় তোলে তোর মা। আজকে এতো চুপচাপ বসে আছে কেন রে?
ছেলে : তেমন কিছুনা বাবা । মা আমার কাছে লিপস্টিক চেয়েছিল , কিন্তু আমি শুনেছি গ্লুস্টিক।

বাবা : গড ব্লেস ইয়্যু সান !!

Friday, April 10, 2015

সূর্য কোন দিকে উঠে | বাংলা কৌতুক নং ৯৯০

বাংলা কৌতুক নং - ৯৯০

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

ছাত্র-শিক্ষক
শিক্ষক -সূর্য কোন দিকে উঠে ?
ছাত্র - স্যার, কাল এসে বলি।
শিক্ষক -কেন ?

ছাত্র - আজ ঘুম থেকে উঠতে একটু দেরী হয়ে গিয়েছিল । দেখতে পারি নি কোন দিকে উঠেছে।

বাংলাদেশ ও আমেরিকার যুদ্ধ | বাংলা কৌতুক নং ৯৮৯

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

সে অনেক বছর আগের কথা। আমেরিকা আর বাংলাদেশের মধ্যে যুদ্ধ চলছে। দুই দেশের সেনারাই বাংকারে লুকিয়ে থেকে যুদ্ধ করছে। ফলে কারো গায়েই গুলি লাগছে না। তো এভাবে চলতে চলতেইবাংলাদেশি সেনারা একটা বুদ্ধি বের করলো।
তাদের মধ্য থেকে একজন আমেরিকান সেনাদের উদ্দেশ্যে বলল, ‘ওই তদের মধ্যে জন কে রে?’
আমেরিকান বাংকার থেকে একজন বেরিয়েএসে বলল, ‘আমি জন!’
বাংলাদেশিরা তাকে গুলি করে মেরে ফেলল।
তারপর আবার ডাক দিলো, ‘ওই স্মিথ আছস?’
আরেকজন আমেরিকান জবাব দিল, ‘আছি!’
তাকেও গুলি করে মেরে ফেলা হলো…
বাংলা কৌতুক নং - ৯৮৯
এবার আমেরিকানরা চিন্তায় পড়ে গেলো। তারা ভেবে দেখল বাংলাদেশিদের সাথে বুদ্ধিতে পারা যাবে না। তাই তারা ঠিক করলো তাদের বুদ্ধি দিয়েই তাদের ঘায়েল করবে। এবার এক আমেরিকান সেনা চেচিয়ে উঠল, ‘ওই মোখলেস আছস নাকি?’


বাংলাদেশি সেনারা বুঝল তাদের বুদ্ধি ধরা খেয়ে গেছে। তাই তারা নতুন বুদ্ধি বের করলো। পাল্টা চেচিয়ে বলল,’ওই মোখলেস রে ডাকসে কেডা রে?!’
আমেরিকানটি বেরিয়ে এসে বলল, ‘আমি ডাকসি!’
তারপর ?

তারপর তাকেও গুলি করে মেরে ফেলা হলো!! এভাবে বাংলাদেশীরা যুদ্ধে জিতে গেল

বেচারা যাত্রী | বাংলা কৌতুক নং ৯৮৮

বাংলা কৌতুক নং - ৯৮৮

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

বাসে একজন এমনি বসে আছেন এবং আরেকজন সিগারেট টানছেন। অপর যাত্রী সিগারেটখোরকে বাসের ভেতরের একটি সতর্কবার্তা লেখা দেখিয়ে দিয়ে বললেন-
"ভাই দেখেন না, লেখা আছে, ধূমপান নিষেধ?"
সেটা শুনে সিগারেটখোর আরেকটি সতর্কবার্তা লেখা দেখিয়ে দিয়ে বললেন-
"আপনার কোনো অভিযোগ থাকলে চালককে বলুন।"
সেটা দেখে অপর যাত্রী চালকের কাছে গিয়ে বলছে-
 "চালক ভাই, আমার পাশের সিটের ঐ ভদ্রলোক ধূমপান করছেন এবং আমার সমস্যা হচ্ছে,আপনি একটু বিষয়টা দেখবেন।"
তাই শুনে চালক বাসের ভেতরের আরেকটি সতর্কবার্তা লেখা দেখিয়ে দিয়ে বললেন-
"চলন্ত গাড়ীতে চালকের সাথে কথা বলবেন না।"

মেয়েদের চোখের জল | বাংলা কৌতুক নং ৯৮৭

কৌতুক নং ৯৮৭

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

মেয়েদের চোখের জল ছেলেদের চোখের জলের চাইতে শুধু দামি না অনেক দামি!
কেন জানেন??

কারন মেয়েদের চোখ হতে এক ফোঁটা জল বের হওয়ার সাথে সাথেই তা আই-লাইনার ও মাসকারার সাথে মিশে যায়! তারপর চোখের জল যখন গালে আসে তখন তারসাথে মিশে যায় ব্লুশার! এরপর পানি যখন ঠোঁট স্পর্শ করে তখন তা মিশে লিপস্টিকের সাথে!!
তাহলে বুঝতেই পারছেন মেয়েদের এক ফোঁটা চোখের জল কত দামি!!

নানান ভুলের রকম ফের | বাংলা কৌতুক নং ৯৮১

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

ক্ষেত্রভেদে ভূলগুলো দেখুন কেমন হয়।

নাপিত ভুল করলে- নতুন স্টাইল
রাজনীতিবিদ ভুল করলে- নতুন আইন


কৌতুক নং ৯৮১

বিজ্ঞানী ভুল করলে- নতুন উদ্ভাবন
দর্জি ভুল করলে- নতুন ফ্যাশন
শিক্ষক ভুল করলে- নতুন থিওরি
আর ছাত্ররা ভুল করলে- এইটা আসলেই ভুল
এবং শাস্তিযোগ্য অপরাধ !!
কৌতুক নং ৯৮১

মহাশূন্য ও বাংলাদেশ | বাংলা কৌতুক নং ৯৭৮

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

রাশিয়াঃ আমরাই প্রথম মহাশূন্যতে গেছি।
Bangla Funny Jokes at Bangla Koutuk Clubআমেরিকাঃ আমরাই প্রথম চাদ এ গেছি।
বাংলাদেশঃ আমরাই প্রথম সূর্যে যাব।
আমেরিকাঃ সূর্য অনেক উত্তপ্ত, তোমরা সেখানে যেতে পারবা না।

বাংলাদেশঃ আরে বোকা, আমরা ত রাতে যাব..!!

ট্রেন ও যাত্রী | বাংলা কৌতুক নং ৯৭৬

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

ট্রেন চলছে। হঠাৎ ট্রেনটি রেল লাইন ছেড়ে এঁকেবেঁকে ধানক্ষেতে ছুটে গেলো।

বাংলা কৌতুক নং - ৯৭৬
তারপর আবার ট্র্যাকে ফিরলো। যাত্রীরা চেন টেনে ট্রেন থামালো।
যাত্রী -কি হলো এইটা?
ড্রাইভার - আরে হঠাৎ একটা লোক দেখলাম, লাইনের উপর দাঁড়ায় আছে।
যাত্রী – তাই বলে আপনি হাজার হাজার যাত্রীর জীবন, বিপন্ন করবেন? ঐ লোকটাকে মারলেন না কেন?

ড্রাইভার – সেটাই করতে চাইলাম। কিন্তু হারামজাদা লাইন ছেড়ে ধানক্ষেতে দৌড় দিলো। দৌড়াইয়া ধরতে পারলাম না।

ম্যাডাম, ক্লাস ও ঘুম | বাংলা কৌতুক নং ৯৭৪

বাংলা কৌতুক নং - ৯৭৪

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

ম্যাডাম: এই ছেলে তুমি ক্লাসে ঘুমাচ্ছ কেন?
বল্টু: ম্যাডাম আপনার কন্ঠ এত সুইট...শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি!
ম্যাডাম: তাহলে অন্য স্টুডেন্টরা কেন ঘুমাচ্ছে না?

বল্টু: কারন ওরা আমার মত আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে না…তাই ঘুমাচ্ছে না!! 

ফেল্টুস | বাংলা কৌতুক নং ৯৭১

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

সঠিক উত্তর দিয়েও যে ছাত্র 0% মার্কস পায়...

প্রশ্নঃ ১- কোন যুদ্ধে টিপু সুলতান মারা যায়?
উত্তরঃ তাঁর শেষ যুদ্ধে...

প্রশ্নঃ ২- স্বাধীনতার ঘোষণা দেয়ার স্বাক্ষর কোথায় দেয়া হয়?
উত্তরঃ পেজের সবচেয়ে নীচে...

বাংলা কৌতুক নং- ৯৭১
প্রশ্নঃ ৩- বিবাহ বিচ্ছেদের মূল কারণ কি?
উত্তরঃ বিয়ে...

প্রশ্নঃ ৪- রবীন্দ্রনাথ কবে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ তাঁর জন্ম দিনে...

প্রশ্নঃ ৫- কিভাবে ৮ টি আমকে ৬ জনের মধ্যে ভাগ করে দিবে?

উত্তরঃ জুস বানিয়ে...

ফিজিক্স ও নিউটন | বাংলা কৌতুক নং- ৯৬১

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

শিক্ষকঃ বলতো ফিজিক্স পড়তে এতো কঠিন লাগে কেন?


ছাত্রঃ কারন নিউটনের মাথায় আপেলের বদলে  নারিকেল বা তাল পড়েনি তাই!!

পরীক্ষার আগের রাত | বাংলা কৌতুক নং ৯৬০

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

পরীক্ষার আগের রাতে এক ছাত্র পয়সা দিয়ে টস করতেছে।

পরীক্ষার আগের রাত | বাংলা কৌতুক নং ৯৬০

  • যদি শাপলা আসে তাইলে ঘুমায়া যামু 
  • যদি মানুষ আসে তাইলে টিভি দেখমু
  • যদি খারায়া থাকে তাইলে গেইমস খেলমু
  • আর যদি পয়সাটা আকাশে ভাসে তাইলে খোদার কসম সারা রাত পড়মু!?

Thursday, April 9, 2015

ভোট ও বিয়ে | বাংলা কৌতুক নং ৯৫৯

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

ভোট দিতে লাগে ১৮ বছর, আর বিয়ে করতে লাগে ২১ বছর। কেন জানেন?!

ভোট ও বিয়ে | বাংলা কৌতুক নং ৯৫৯


- কারন দেশ চালানোর চাইতে বউ চালানো অনেক কঠিন!!!

ভিক্ষুকের লাখ টাকা বাকী | বাংলা কৌতুক নং ৯৫৮

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

এক ফকির গেছে ভিক্ষা করতে। 
সে যথা সময়ে একটি বাড়ি হানা দিয়ে কলিং বেল বাজালো। বাসার কর্তী আওয়াজ পেয়ে এগিয়ে এলো। ফকির মহিলাটাকে বললোঃ

ভিক্ষুকের লাখ টাকা বাকী

- "১টা টাকা দেন"
মহিলা:- "ভাংটি নাই পরে এসো।"
ফকির:- "ধুর আগে দ্যান। এই ভাবে আপনাদের পাড়ায় আমার লাখ খানেট টাকা আটকে আছে।"

Thursday, March 12, 2015

এক চেইন স্মোকার | বাংলা কৌতুক নং ৯৫৭

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

এক চেইন স্মোকার কে একদিন ২ টা সিগারেট একসাথে জ্বালাতে দেখে এক ব্যাক্তি জিজ্ঞাসা করলো , ” ভাই, শেষ খাওয়া খাচ্ছেন নাকি? ”
লোকটি উত্তর দিল, : আমার বন্ধু মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছে, “দোস্ত, যখনি বিড়ি খাবি,আমার নাম করেও একটা খাবি। এই জন্যেই ২ টা খাচ্ছি।” 


এক চেইন স্মোকার | বাংলা কৌতুক নং ৯৫

এর কিছু দিন পর একদিন তাকে ১ টি সিগারেট খেতে দেখে লোকটি আবার জিজ্ঞাসা করলো ,
: কি ভাই? বন্ধুর কথা ভুলে গেলেন নাকি? লোকটির উত্তর,

: ভাই, আমি সিগারেট খাওয়া ছেড়ে  দিয়েছি । এখন শুধু বন্ধুর টা খাচ্ছি!!

Wednesday, March 11, 2015

বাংলাদেশ কত কেজি | বাংলা কৌতুক নং ৯৫৬

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

একদিন ক্লাসে ছাত্র ও শিক্ষকঃ

স্যার : বলতো বাংলাদেশ কত কেজি ?

বাংলাদেশ কত কেজি | বাংলা কৌতুক নং ৯৫৬ 

বল্টু : স্যার, ৬৮ কেজি !
স্যার : কীভাবে বুঝলে ?
বল্টু : কেননা বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম আছে । আর ১০০০ গ্রাম এ ১ কেজি হলে ৬৮,০০০ গ্রাম এ ৬৮কেজি ।

স্যার : Very good.

Tuesday, March 10, 2015

মাদকাসক্ত ছেলে ও বাবা | বাংলা কৌতুক নং ৯৫৫

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

এক সদ্য মাদকাসক্ত ছেলে বাড়ী ফিরেছে।

কোনভাবেই যেন বাবা টের না পায় সেজন্য খুব সতর্ক। দরজা খুলে দিতেই সে আগের স্বাভাবিক ভঙ্গিতে সালাম দিলো। তারপরে দরজা লাগিয়ে দিলো। বেশী রাত হয়েছে বলে তার বাবা কটমট করে তাকিয়ে আছে কিন্তু বকাবকি করছে না। বললো, 

মাদকাসক্ত ছেলে ও বাবা | বাংলা কৌতুক নং ৯৫৫


-"ভাত খেয়ে নাও!" ছেলেটি গিয়ে টেবিলে বসেছে। রগচটা বাবা দাড়িয়ে আছে পাশে। ভয়ে ভয়ে সে খুব সতর্ক ভাবে ভাত নেয়, তরকারী নেয়, তারপরে ঠিকঠাক মত খেতে থাকে। এরপরে ডাল নেয় এবং ডাল দিয়ে খেতে থাকে। এবার বাবার দিকে তাকিয়ে দেখে বাবা চোখ বড়বড় করে তাকিয়ে আছে। ছেলেটি খুঁজে পায় না সে কি ভুল করেছে। যেই খাওয়া শেষ হয়েছে,  ঠিক তখনই বাবা এসে মারলো জোরে একটা থাপ্পর। বললো, 
-"হারামজাদা, তুই যে ভাত খেয়েছিস, প্লেট কই?"