Friday, April 10, 2015

বাংলাদেশ ও আমেরিকার যুদ্ধ | বাংলা কৌতুক নং ৯৮৯

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

সে অনেক বছর আগের কথা। আমেরিকা আর বাংলাদেশের মধ্যে যুদ্ধ চলছে। দুই দেশের সেনারাই বাংকারে লুকিয়ে থেকে যুদ্ধ করছে। ফলে কারো গায়েই গুলি লাগছে না। তো এভাবে চলতে চলতেইবাংলাদেশি সেনারা একটা বুদ্ধি বের করলো
তাদের মধ্য থেকে একজন আমেরিকান সেনাদের উদ্দেশ্যে বলল, ওই তদের মধ্যে জন কে রে?
আমেরিকান বাংকার থেকে একজন বেরিয়েএসে বলল, আমি জন!
বাংলাদেশিরা তাকে গুলি করে মেরে ফেলল
তারপর আবার ডাক দিলো, ওই স্মিথ আছস?
আরেকজন আমেরিকান জবাব দিল, আছি!
তাকেও গুলি করে মেরে ফেলা হলো
বাংলা কৌতুক নং - ৯৮৯
এবার আমেরিকানরা চিন্তায় পড়ে গেলো। তারা ভেবে দেখল বাংলাদেশিদের সাথে বুদ্ধিতে পারা যাবে না। তাই তারা ঠিক করলো তাদের বুদ্ধি দিয়েই তাদের ঘায়েল করবে। এবার এক আমেরিকান সেনা চেচিয়ে উঠল, ওই মোখলেস আছস নাকি?


বাংলাদেশি সেনারা বুঝল তাদের বুদ্ধি ধরা খেয়ে গেছে। তাই তারা নতুন বুদ্ধি বের করলো। পাল্টা চেচিয়ে বলল,ওই মোখলেস রে ডাকসে কেডা রে?!
আমেরিকানটি বেরিয়ে এসে বলল, আমি ডাকসি!
তারপর ?

তারপর তাকেও গুলি করে মেরে ফেলা হলো!! এভাবে বাংলাদেশীরা যুদ্ধে জিতে গেল