Showing posts with label বাবা ও ছেলের কৌতুক. Show all posts
Showing posts with label বাবা ও ছেলের কৌতুক. Show all posts

Friday, April 10, 2015

বাবা নাকি ছেলে | বাংলা কৌতুক নং ৯৮৫

কৌতুক নং ৯৮৫

বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক ||

বাবা ছেলেকে- তুই সব সময় এতো বেশি বুঝিস কেনরে? তোর কি ধারনা তুই আমার চেয়ে বেশি জানিস? মনে রাখিস আমি কিন্তু তোর বাবা। বাবারা সব সময়ই ছেলেদের চেয়ে বেশি জানে বুঝলি?
ছেলে- আচ্ছা বাবা, বাষ্পীয় ইঞ্জিন যেন কে আবিষ্কার করেছিল?
বাবা- জেমস ওয়াট। কেন?

ছেলে- তো তার বাবা কেন পারেনি?

কলেজ, গাড়ী ও পার্ট মারা | বাংলা কৌতুক নং ৯৭৯

বাংলা কৌতুক নং - ৯৭৯

কলেজ, গাড়ী ও পার্ট মারা >> বাংলা কৌতুক ক্লাব এর কৌতুকঃ

ছেলে : আব্বা গাড়ির চাবি দাও. কলেজ এ অনুষ্ঠান আছে! ৩০ লক্ষ টাকার নতুন গাড়িটা লইয়া গেলে চরম পার্ট মারা যাইব!

বাপ : এই নে ১০ টাকা! ৫০ লক্ষ টাকার বাস দিয়া কলেজে যাবি! চরম পার্ট!

Tuesday, March 10, 2015

মাদকাসক্ত ছেলে ও বাবা | বাংলা কৌতুক নং ৯৫৫

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

এক সদ্য মাদকাসক্ত ছেলে বাড়ী ফিরেছে।

কোনভাবেই যেন বাবা টের না পায় সেজন্য খুব সতর্ক। দরজা খুলে দিতেই সে আগের স্বাভাবিক ভঙ্গিতে সালাম দিলো। তারপরে দরজা লাগিয়ে দিলো। বেশী রাত হয়েছে বলে তার বাবা কটমট করে তাকিয়ে আছে কিন্তু বকাবকি করছে না। বললো, 

মাদকাসক্ত ছেলে ও বাবা | বাংলা কৌতুক নং ৯৫৫


-"ভাত খেয়ে নাও!" ছেলেটি গিয়ে টেবিলে বসেছে। রগচটা বাবা দাড়িয়ে আছে পাশে। ভয়ে ভয়ে সে খুব সতর্ক ভাবে ভাত নেয়, তরকারী নেয়, তারপরে ঠিকঠাক মত খেতে থাকে। এরপরে ডাল নেয় এবং ডাল দিয়ে খেতে থাকে। এবার বাবার দিকে তাকিয়ে দেখে বাবা চোখ বড়বড় করে তাকিয়ে আছে। ছেলেটি খুঁজে পায় না সে কি ভুল করেছে। যেই খাওয়া শেষ হয়েছে,  ঠিক তখনই বাবা এসে মারলো জোরে একটা থাপ্পর। বললো, 
-"হারামজাদা, তুই যে ভাত খেয়েছিস, প্লেট কই?"