Showing posts with label হাড়-কিপ্টার কৌতুক. Show all posts
Showing posts with label হাড়-কিপ্টার কৌতুক. Show all posts

Friday, April 10, 2015

হাড়কিপ্টের ঘরে মেহমান | বাংলা কৌতুক নং ৯৯১

বাংলা কৌতুক নং - ৯৯১

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

এক হাঁড়কিপটে ঘরে মেহমান এল,
কিপটে : কি খাবেন? ঠান্ডা না গরম?
মেহমান : ঠান্ডা
কিপটে : পেপসি নাকি রুহ আফজা?
মেহমান : পেপসি
কিপটে : গ্লাসে খাবেন নাকি বোতলে?
মেহমান : গ্লাসে
কিপটে : নরমাল গ্লাসে না ডিজাইন ওয়ালা গ্লাসে?
মেহমান: ডিজাইন ওয়ালা গ্লাসে
কিপটে :কি ডিজাইন ফুলের নাকি ফলের?
মেহমান :ফুলের ডিজাইন
কিপটে:কি ফুল গোলাপ না বেলি?
মেহমান :গোলাপ ফুলওয়ালা
কিপটে :বড় বড় গোলাপ ফুলওয়ালা নাকি ছোট ছোট গোলাপওয়ালা?
মেহমান:ছোট ছোট

কিপটে :সরি আপনাকে তাহলে আমি আর পেপসিখাওয়াতে পারলাম না কারন আমার ঘরে ছোট ছোট গোলাপের ডিজাইনওয়ালা কোন গ্লাস নেই! বাড়িতে আসার জন্য ধন্যবাদ!! আবার আসবেন!!!

কিপ্টার চিরুনি কেনা | বাংলা কৌতুক নং ৯৬৫

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |


বাংলা কৌতুক নং- ৯৬৫
এক কিপটে গেছে চিরুনি কিনতে।
কিপটে: ভাই সাহেব, আমার একটা নতুন চিরুনি দরকার। পুরোনোটার একটা কাঁটা ভেঙে গেছে..।

দোকানদার: একটা কাঁটা ভেঙে গেছে বলে আবার নতুন চিরুনি কিনবেন কেন? ওতেই তো চুল আঁচড়ে নেওয়া যায়।
কিপটে: না রে, ভাই, ওটাই আমার চিরুনির শেষ কাঁটা ছিল যে !

কলা বেচার কৌতুক | বাংলা কৌতুক নং ৯৬৪

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

বাংলা কৌতুক নং- ৯৬৪
রঞ্জু মিয়া বড়ই কৃপণ। একবার তিনি গেছেন কলা কিনতে।
রঞ্জু মিয়া: কি ভাই, এই ছোট্ট কলাটার দাম কত?
বিক্রেতা: তিন টাকা।
রঞ্জু মিয়া: দুই টাকায় দেবে কি না বলো?....
বিক্রেতা: বলেন কি! কলার ছোকলার দামই তো দুই টাকা।

রঞ্জু মিয়া: এই নাও এক টাকা। ছোকলা রেখে আমাকে কলা দাও।