Showing posts with label মাতালের কৌতুক. Show all posts
Showing posts with label মাতালের কৌতুক. Show all posts

Friday, April 10, 2015

তিন মাতাল ও ড্রাইভার | বাংলা কৌতুক নং ৯৬৩

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

৩ জন মাতাল একটা গাড়িতে উঠে। ড্রাইভার বুঝতে পারে যে তারা মাতাল। ড্রাইভার গাড়ির ইঞ্জিন চালু করল এবং সাথে সাথে বন্ধ করে ফেলল। এবং তাদেরকে বলল যে তারা নাকি গন্তব্যস্থলে পৌঁছেছে। ৩ মাতাল গাড়ি থেকে নামল।
তারপরঃ-

বাংলা কৌতুক নং- ৯৬৩
১ম মাতালঃ “ধন্যবাদ।”
২য় মাতালঃ “নিন, ১০ টাকা বকশিস দিলাম।”
কিন্তু ৩য় মাতাল ড্রাইভারকে একটা থাপ্পর দেয়। ড্রাইভার মনে করল যে লোকটা বোধহয় মাতাল ছিল না, হয়ত সবকিছু বোঝে ফেলেছে। তবুও ড্রাইভার তাকে জিজ্ঞেস করলঃ
“থাপ্পর মারলেন কেন?”

৩য় মাতালঃ  “শালা, এত স্পীডে কি কেউ গাড়ি চালায়! মেরেই ফেলছিলি প্রায়!!!”

Wednesday, February 25, 2015

মাতালের ছাগল চুরি | বাংলা কৌতুক নং ৯৪৩

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

এক মাতাল বন্ধুদের সাথে পিকনিক করার জন্য নিজের বাড়ি থেকেই ছাগল চুরি করল । রাত ভর খুব আনন্দ করল । খুব মজা করে খাওয়া দাওয়া করে সকালে যখন বাড়িতে ফিরল দেখল হায় হায় ছাগলতো বাড়িতেই!!

মাতালের ছাগল চুরি - বাংলা কৌতুক নং ৯৪৩


বউকে জিজ্ঞাসা করল : ওই, ছাগল আইলো কই থিকা ??!

বউ : আরে রাখ তোমার ছাগল ।। আগে কও, কাল রাইতে তুমি চোরের মত আমার কুত্তাডারে লইয়া কই গেছিলা ??