Showing posts with label স্বামী-স্ত্রীর কৌতুক. Show all posts
Showing posts with label স্বামী-স্ত্রীর কৌতুক. Show all posts

Monday, April 20, 2015

রং নাম্বার | বাংলা কৌতুক নং ১০০১

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

বল্টু তার বউকে কুমিল্লা থেকে ফোন করল। ফোনটা এক চাকর ধরল।
চাকর : হ্যালো।
বল্টু : ম্যাম সাহেবকে ফোনটা দে।
চাকর : কিন্তু ম্যাম সাহেব তো সাহেবের সাথে বেড রুমে ঘুমাচ্ছে।
বল্টু : মানে?? সাহেব তো আমি !!!
চাকর : আমি এখন কি করব??
বল্টু : দুইজনকে-ই গুলি করে মেরে ফেল । আমি তোকে ৫ লাখ টাকা দিব।

Bangla Funny Jokes And Koutuk at বাংলা কৌতুক ক্লাব
(দুইজন- কে গুলি করে মারার পর)
চাকর : সাহেব, লাশ ২টা এখন কি করব??
বল্টু : লাশ ২টা বাড়ির পিছনের Swimming pool এ ফেলে দে।
চাকর : কিন্তু সাহেব, বাড়ির পিছনেতো কোন swimming pool নেই!
বল্টু : নেই???!! ওহ sorry তাহলে wrong number!!

Friday, April 10, 2015

পুলিশ, ম্যাডাম ও ডাকাত | বাংলা কৌতুক নং ৯৭৫

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

বাংলা কৌতুক নং - ৯৭৫
পুলিশঃ "ম্যাডাম, আপনি অনেক সাহসী। এই গভীর রাতে অন্ধকারে ঘরে ডাকাত কে আপনি অনেক মারছেন"

ম্যাডামঃ "আমার তো জানা ছিল না ও বেচারা ডাকাত ছিল।আমি ভাবছিলাম আমার স্বামী দেরি করে বাড়ি ফিরেছে!"

কাপড় পড়ার শব্দ | বাংলা কৌতুক নং ৯৭২

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

বাংলা কৌতুক নং- ৯৭২
মাটিতে ধপ করে কিছু পড়ার শব্দ হতেই বল্টুর বউ ছুটে এল ।

স্ত্রী : কী গো কিসের শব্দ হল ।
বল্টু : খাট থেকে আমার জামা প্যান্ট পড়ে গিয়েছিল ।
স্ত্রী : কিন্তু জামা-প্যান্ট পড়লে এত জোরে তো শব্দ হওযার কথা না।
বল্টু : আসলে জামা-প্যান্ট এর ভিতরে আমিও ছিলাম যে!!

স্বামী-স্ত্রীর লটারির টাকা | বাংলা কৌতুক নং ৯৬৮

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

স্বামী তার স্ত্রী কে বলতেছে:

বাংলা কৌতুক নং-৯৬৮
“ আচ্ছা, আমি যদি কোনো লটারি তে জিতে যাই, তখন তুমি কি করবে?” 
স্ত্রী : “লটারি তে যে টাকা পাবা তার অর্ধেক তোমার থেকে নিয়ে আমি পালায় যাবো।”

স্বামী: “ আমি একটা লটারি তে ৫০০ টাকা জিতেছি, এই নেও ২৫০ টাকা , এবার যাও ভাগো।”

Saturday, March 7, 2015

স্বামীটি কি বোকা না বুদ্ধিমান | বাংলা কৌতুক নং ৯৫২

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

আবুল : গতকাল আমার বউটা কুয়ার মধ্যে পইড়া গেছে। অনেক চিৎকার করছে৷

স্বামীটি কি বোকা না বুদ্ধিমান

বন্ধু : এখন কেমনআছে?
আবুল : এখন মনে হয় ভালোই আছে৷ এখন আর কুয়ার থাইকা কোন আওয়াজ পাইতাছি না !!

Sunday, March 1, 2015

মারাত্মক দুর্ঘটনার পর স্ত্রীকে স্বামীর ফোন | বাংলা কৌতুক নং ৯৪৭

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

একটা মারাত্মক দুর্ঘটনার পর স্বামী-স্ত্রী ফোনে কথা বলছে।

 মারাত্মক দুর্ঘটনার পর স্ত্রীকে স্বামীর ফোন - বাংলা কৌতুক নং ৯৪৭


স্বামীঃ “হ্যালো জানু।আমি সুজাতার বাসায় গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। বেড়িবাঁধের রাস্তা দিয়ে। হটাত টায়ার পাংচার হল আর আর গাড়ি স্কিড করে পাশের গাছের সাথে ধাক্কা খেলো। সাথে সাথে পিছে থেকে আরেকটা গাড়ি এসে জোরে ধাক্কা দিল। আমি নদীতে পড়ে গেলাম গাড়ি সহ। কোন ভাবে আমি গাড়ি থেকে বের হয়ে পারে উঠলাম। সাথে সাথে অই গাছটা আমার উপরে পড়ে গেলো। এখন আমি হাসপাতালে। ডান হাত ভেঙ্গে গেছে, বাম হাতের কব্জি মচকাইছে। বাম পায়ের নিকাপ সরে গেছে। আরও কয়েক জায়গায় জখম হয়েছে”


স্ত্রীঃ “সুজাতা কে?”

Saturday, February 28, 2015

পুরুষের ইচ্ছাশক্তি | বাংলা কৌতুক নং ৯৪৬

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

বল্টুকে তার বউ কইলো “পুরুষ মানুষের ইচ্ছাশক্তি হইলো আসল, যেটা তোমার একটু ও নাই । পাশের বাসার কদম ভাইকে দেখো, ৭ দিন আগে কইছে আর বিড়ি খাবে না,সে আর বিড়ি খায় নাই।” 

পুরুষের ইচ্ছাশক্তি - বাংলা কৌতুক নং ৯৪৬


বল্টু কইলো “এত বড় কথা। তোমারে আমি আমার ইচ্ছাশক্তি দেখাইতেছি। আজকে থেইকা সেক্স বন্ধ। আলাদা ঘুমামু।”
বউ ভাবলো কয়দিন আর এমনে থাকবো !
কিন্তু ১০ দিন এমনে গেল।
একদিন গভীর রাইতে বল্টুর ঘরে ঠক ঠক করলো বউ ।
- “কিতা চাও?”
– “না, এইটাই কইতে আইলাম কদম ভাই আবার বিড়ি টানা শুরু করছে|!!”

Friday, February 27, 2015

পুরুষের মনের গোপন কথা | বাংলা কৌতুক নং ৯৪৫

পুরুষের মনের গোপন কথা > বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক > 

রেস্টুরেন্টে বন্ধুকে বিমর্ষ হয়ে বসে থাকতে দেখে অপর বন্ধু কারণ জানতে চাইল।

পুরুষের মনের গোপন কথা - বাংলা কৌতুক নং ৯৪৫


- কিরে, অমন মন খারাপ করে বসে আছিস কেন?
- বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে। বউ প্রতিজ্ঞা করেছে সাতদিন আমার সঙ্গে কথা বলবে না।
- এতো ভাল কথা। এতে মন খারাপ করার কী আছে?

- মন খারাপ সে জন্য নয়। সাতদিনের আজই শেষ দিন।

Sunday, February 22, 2015

অন্ধকার ট্রেনে চুমাচুমি বাংলা কৌতুক নং ৯৪১

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

নব বিবাহিত স্বামী-স্ত্রী রাতে ট্রেন ভ্রমন করছেন। হঠাৎ পুরো ট্রেনের ইলেক্ট্রিসিটি চলে গেল, বেশ কিছুক্সণ পর আবার সব আলো জ্বলে উঠলো।

অন্ধকার ট্রেনে চুমাচুমি - বাংলা কৌতুক নং ৯৪১


স্বামীঃ আগে যদি জানতাম এতক্ষণ আন্ধকার থাকবে তাহলে এর সদ্বব্যবহার করে আনেকগুলি চুমু খেতে পারতাম।

স্ত্রীঃ তুমি না....... তাহলে এতক্সণ কে ছিল??!!

Saturday, February 21, 2015

বোকা স্ত্রীর সিনেমা দেখা | বাংলা কৌতুক নং ৯৪০

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

জলি বলছে মলিকে, জানিস, সেদিন দেখি আমার স্বামী পাশের বাড়ির মেয়েটার সঙ্গে সিনেমা হলের দিকে যাচ্ছে!
মলি: বলিস কী? তুই পিছু নিলি না?

বোকা স্ত্রীর সিনেমা দেখা - বাংলা কৌতুক নং ৯৪০


জলি: না।
মলি: কেন?

জলি: এখন হলে যে সিনেমাটা চলছে, ওটা আমি আগেও দেখেছি।

Friday, February 20, 2015

স্বামীর এস এম এস | বাংলা কৌতুক নং ৯৩৯

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

এক লোক তার স্ত্রীকে এস এম এস করলো-

স্বামীর এস এম এস - বাংলা কৌতুক নং ৯৩৯


"আমার আসতে দেরী হবে, আমার ময়লা কাপড়গুলো ধুয়ে রেখো আর আমার পছন্দের খাবার রান্না করে রেখো।"
স্ত্রী কোনও উত্তর করলো না এস এম এস এর। কিছুক্ষণ পর আবার একটা এস এম এস করল-
"আমার বেতন বেড়েছে, দিগুণ হয়েছে, তোমাকে এই মাসের শেষে একটা নতুন গাড়ি কিনে দেব।"
এবার স্ত্রী উত্তরকরলো খুশিতে গদগদ হয়ে-
"ও মা! সত্যি?!"

লোকটি উত্তর করলো - "না, আমি শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম যে তুমি আমার প্রথম এস এম এস টা পেয়েছ কিনা।"