| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |
শিক্ষিকাঃ বল তো পৃথিবীর আকার
কী রকম?
ছাত্রঃ গোলাকার, স্যার।
শিক্ষিকাঃ বেশ বেশ! এবার
প্রমাণ দাও কী করে বুঝলে যে পৃথিবী গোল।

ছাত্রঃ জোরালো প্রমাণ আছে, স্যার। প্রথম সাপ্তাহিক
পরীক্ষায় পৃথিবী চ্যপ্টা লিখে শূন্য পেয়েছি। দ্বিতীয় সাপ্তাহিক পরীক্ষায় চৌকোনা
লিখেও শূন্য পেলাম। তারপর লিখলাম পৃথিবী লম্বা, তাও আপনি কেটে দিয়েছেন। শেষে অনেক ভেবে-চিন্তে
লিখেছিলাম তিনকোণা, তাও
আপনি কেটেই দিলেন। তা হলে আর বাকি রইল কী? গোল হওয়া ছাড়া পৃথিবীর আর তো কোনো উপায় দেখতে
পাচ্ছি না।
