| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |
একটা মারাত্মক দুর্ঘটনার পর স্বামী-স্ত্রী ফোনে কথা বলছে।

স্বামীঃ “হ্যালো জানু।আমি সুজাতার বাসায় গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। বেড়িবাঁধের
রাস্তা দিয়ে। হটাত টায়ার পাংচার হল আর আর গাড়ি স্কিড করে পাশের গাছের সাথে ধাক্কা খেলো।
সাথে সাথে পিছে থেকে আরেকটা গাড়ি এসে জোরে ধাক্কা দিল। আমি নদীতে পড়ে গেলাম গাড়ি সহ।
কোন ভাবে আমি গাড়ি থেকে বের হয়ে পারে উঠলাম। সাথে সাথে অই গাছটা আমার উপরে পড়ে গেলো।
এখন আমি হাসপাতালে। ডান হাত ভেঙ্গে গেছে, বাম হাতের কব্জি মচকাইছে। বাম পায়ের নিকাপ
সরে গেছে। আরও কয়েক জায়গায় জখম হয়েছে”
স্ত্রীঃ “সুজাতা কে?”
