Friday, April 10, 2015

বেচারা যাত্রী | বাংলা কৌতুক নং ৯৮৮

বাংলা কৌতুক নং - ৯৮৮

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

বাসে একজন এমনি বসে আছেন এবং আরেকজন সিগারেট টানছেন। অপর যাত্রী সিগারেটখোরকে বাসের ভেতরের একটি সতর্কবার্তা লেখা দেখিয়ে দিয়ে বললেন-
"ভাই দেখেন নালেখা আছেধূমপান নিষেধ?"
সেটা শুনে সিগারেটখোর আরেকটি সতর্কবার্তা লেখা দেখিয়ে দিয়ে বললেন-
"আপনার কোনো অভিযোগ থাকলে চালককে বলুন।"
সেটা দেখে অপর যাত্রী চালকের কাছে গিয়ে বলছে-
 "চালক ভাইআমার পাশের সিটের ঐ ভদ্রলোক ধূমপান করছেন এবং আমার সমস্যা হচ্ছে,আপনি একটু বিষয়টা দেখবেন।"
তাই শুনে চালক বাসের ভেতরের আরেকটি সতর্কবার্তা লেখা দেখিয়ে দিয়ে বললেন-
"চলন্ত গাড়ীতে চালকের সাথে কথা বলবেন না।"