| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |
এক চেইন স্মোকার কে একদিন ২ টা সিগারেট একসাথে জ্বালাতে দেখে এক ব্যাক্তি জিজ্ঞাসা করলো , ” ভাই, শেষ খাওয়া খাচ্ছেন নাকি? ”
লোকটি উত্তর দিল, : আমার বন্ধু মারা যাওয়ার আগে আমাকে বলে
গিয়েছে, “দোস্ত, যখনি বিড়ি খাবি,আমার নাম করেও একটা খাবি। এই জন্যেই ২ টা খাচ্ছি।”

এর কিছু দিন পর একদিন তাকে ১ টি সিগারেট খেতে দেখে লোকটি আবার জিজ্ঞাসা করলো ,
: কি ভাই? বন্ধুর কথা ভুলে গেলেন নাকি? লোকটির উত্তর,
: ভাই, আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি । এখন শুধু বন্ধুর টা খাচ্ছি!!














