Saturday, February 28, 2015

পুরুষের ইচ্ছাশক্তি | বাংলা কৌতুক নং ৯৪৬

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

বল্টুকে তার বউ কইলো “পুরুষ মানুষের ইচ্ছাশক্তি হইলো আসল, যেটা তোমার একটু ও নাই । পাশের বাসার কদম ভাইকে দেখো, ৭ দিন আগে কইছে আর বিড়ি খাবে না,সে আর বিড়ি খায় নাই।” 

পুরুষের ইচ্ছাশক্তি - বাংলা কৌতুক নং ৯৪৬


বল্টু কইলো “এত বড় কথা। তোমারে আমি আমার ইচ্ছাশক্তি দেখাইতেছি। আজকে থেইকা সেক্স বন্ধ। আলাদা ঘুমামু।”
বউ ভাবলো কয়দিন আর এমনে থাকবো !
কিন্তু ১০ দিন এমনে গেল।
একদিন গভীর রাইতে বল্টুর ঘরে ঠক ঠক করলো বউ ।
- “কিতা চাও?”
– “না, এইটাই কইতে আইলাম কদম ভাই আবার বিড়ি টানা শুরু করছে|!!”

Friday, February 27, 2015

পুরুষের মনের গোপন কথা | বাংলা কৌতুক নং ৯৪৫

পুরুষের মনের গোপন কথা > বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক > 

রেস্টুরেন্টে বন্ধুকে বিমর্ষ হয়ে বসে থাকতে দেখে অপর বন্ধু কারণ জানতে চাইল।

পুরুষের মনের গোপন কথা - বাংলা কৌতুক নং ৯৪৫


- কিরে, অমন মন খারাপ করে বসে আছিস কেন?
- বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে। বউ প্রতিজ্ঞা করেছে সাতদিন আমার সঙ্গে কথা বলবে না।
- এতো ভাল কথা। এতে মন খারাপ করার কী আছে?

- মন খারাপ সে জন্য নয়। সাতদিনের আজই শেষ দিন।

Thursday, February 26, 2015

চোরের বুদ্ধি | বাংলা কৌতুক নং ৯৪৪

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

তিন চোর গ্রামের একটা বাড়িতে গিয়েছিল গরু চুরি করতে। তো বাড়ির মালিক টের পায় এবং বেশি সাহস দেখাইতে গিয়ে একা একা গেল চোর ধরতে। তো চোর তিনটা বুদ্ধি করল বেটারে একটা অভিনব শাস্তি দিবে। তো চোরতিনটা মালিককেধরে গরুর সাথে উলঙ্গ করে দড়ি দিয়ে বেধেরেখে চলে গেল।

চোরের বুদ্ধি  বাংলা কৌতুক নং ৯৪৪


পরের দিন সকালে বাড়ির লোকজন তার বাধন খুলে দিল। আর সে সাথে সাথে একটা লাঠি খুজতে লাগল জামা কাপড় না খুজেই। একটা লাঠি পেয়ে সাথে সাথে গরুর বাছুরটিকে পেটাচ্ছে আর বলতে লাগল-

"কাল সারারাত বললাম আমি তোর মা না, তারপরেও সে সারারাত দুধ মনে কইরা আমার………!!

Wednesday, February 25, 2015

মাতালের ছাগল চুরি | বাংলা কৌতুক নং ৯৪৩

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

এক মাতাল বন্ধুদের সাথে পিকনিক করার জন্য নিজের বাড়ি থেকেই ছাগল চুরি করল । রাত ভর খুব আনন্দ করল । খুব মজা করে খাওয়া দাওয়া করে সকালে যখন বাড়িতে ফিরল দেখল হায় হায় ছাগলতো বাড়িতেই!!

মাতালের ছাগল চুরি - বাংলা কৌতুক নং ৯৪৩


বউকে জিজ্ঞাসা করল : ওই, ছাগল আইলো কই থিকা ??!

বউ : আরে রাখ তোমার ছাগল ।। আগে কও, কাল রাইতে তুমি চোরের মত আমার কুত্তাডারে লইয়া কই গেছিলা ??

Tuesday, February 24, 2015

তিন ডাক্তারের গল্প | বাংলা কৌতুক নং ৯৪২

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

আমেরিকা, ইংল্যান্ড এবং বাংলাদেশ ।
তিন দেশের তিন ডাক্তার গল্প করছে ।
আমেরিকান ডাক্তার: আমাদের দেশে এক শিশু হ্রৎপিন্ড ছাড়াই জন্মে ছিলো । আমরা এই শিশুর মধ্যে কৃত্রিম হ্রৎপিন্ড লাগিয়ে দেই । পরে এই শিশু বড় হয়ে বিখ্যাত ভূতের গল্প লেখক হয়েছিলো ।
তিন ডাক্তারের গল্প - বাংলা কৌতুক নং ৯৪২

ইংল্যান্ড এর ডাক্তার: আমাদের দেশে এক শিশু পা ছাড়া জন্মে ছিলো । কৃত্রিম পা লাগিয়ে দেয়ায় সে বড় হয়ে দৌড়ে অলিম্পিকে স্বর্ণ জয় করেছিলো ।

বাংলাদেশী ডাক্তার: (হাসছে) ধ্যাত পাগলা । এইডাতো কিছুই না । আমগো দেশে এক পোলা ঘিলু ছাড়া জন্মায় ছিলো ।তখন আমরা মাথার মধ্যে গোবর ভরে দেই । পরবর্তীতে এই পোলা আমগো দেশের স্বরাস্ট্র মন্ত্রী হয়েছিলো!!

Sunday, February 22, 2015

অন্ধকার ট্রেনে চুমাচুমি বাংলা কৌতুক নং ৯৪১

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

নব বিবাহিত স্বামী-স্ত্রী রাতে ট্রেন ভ্রমন করছেন। হঠাৎ পুরো ট্রেনের ইলেক্ট্রিসিটি চলে গেল, বেশ কিছুক্সণ পর আবার সব আলো জ্বলে উঠলো।

অন্ধকার ট্রেনে চুমাচুমি - বাংলা কৌতুক নং ৯৪১


স্বামীঃ আগে যদি জানতাম এতক্ষণ আন্ধকার থাকবে তাহলে এর সদ্বব্যবহার করে আনেকগুলি চুমু খেতে পারতাম।

স্ত্রীঃ তুমি না....... তাহলে এতক্সণ কে ছিল??!!

Saturday, February 21, 2015

বোকা স্ত্রীর সিনেমা দেখা | বাংলা কৌতুক নং ৯৪০

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

জলি বলছে মলিকে, জানিস, সেদিন দেখি আমার স্বামী পাশের বাড়ির মেয়েটার সঙ্গে সিনেমা হলের দিকে যাচ্ছে!
মলি: বলিস কী? তুই পিছু নিলি না?

বোকা স্ত্রীর সিনেমা দেখা - বাংলা কৌতুক নং ৯৪০


জলি: না।
মলি: কেন?

জলি: এখন হলে যে সিনেমাটা চলছে, ওটা আমি আগেও দেখেছি।

Friday, February 20, 2015

স্বামীর এস এম এস | বাংলা কৌতুক নং ৯৩৯

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

এক লোক তার স্ত্রীকে এস এম এস করলো-

স্বামীর এস এম এস - বাংলা কৌতুক নং ৯৩৯


"আমার আসতে দেরী হবে, আমার ময়লা কাপড়গুলো ধুয়ে রেখো আর আমার পছন্দের খাবার রান্না করে রেখো।"
স্ত্রী কোনও উত্তর করলো না এস এম এস এর। কিছুক্ষণ পর আবার একটা এস এম এস করল-
"আমার বেতন বেড়েছে, দিগুণ হয়েছে, তোমাকে এই মাসের শেষে একটা নতুন গাড়ি কিনে দেব।"
এবার স্ত্রী উত্তরকরলো খুশিতে গদগদ হয়ে-
"ও মা! সত্যি?!"

লোকটি উত্তর করলো - "না, আমি শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম যে তুমি আমার প্রথম এস এম এস টা পেয়েছ কিনা।"

Thursday, February 19, 2015

বাসর ঘরের কৌতুক | বাংলা কৌতুক নং ৯৩৮

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

কেরামত বিয়া করছে। বাসর রাতে বৌ কে আদর করতে গেল। সঙ্গে সঙ্গে বৌ তো রেগে গেল!
বৌ: খবরদার! আমার কাছে আসবেনা!

বাসর ঘরের কৌতুক - বাংলা কৌতুক নং ৯৩৮

কেরামত: (অবাক হয়ে) কেন?!?

বৌ: কারন আমি মাকে কথা দিছি বিয়ের পর এসব ছেড়ে দেব!

Tuesday, February 17, 2015

গ্যাসের সমস্যা | বাংলা কৌতুক নং ৯৩৭

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

হাবলুঃ "ডাক্তার, আমার পেটে গ্যাসের অনেক সমস্যা।কিন্তু ভালো দিক এই যে আমারগ্যাসের গন্ধ ও হয় না, আওয়াজ ও হয় না। এখানে বসে আমি ১৫-২০ বার গ্যাস ছেড়েছি; কিন্তু কেউ টের ই পায় নি"


গ্যাসের সমস্যা - বাংলা কৌতুক নং ৯৩৭


ডাক্তারঃ "এই ওষুধটা খান, আর এক সপ্তাহ পরে আসবেন" এক সপ্তাহ পর
হাবলুঃ "এ কি ওষুধ দিলেন ডাক্তার সাহেব, আমার গ্যাসে এখনো আওয়াজ নেই; কিন্তু জঘন্য গন্ধ বের হয়!"

ডাক্তারঃ "গুড, আপনার নাক ঠিক হয়ে গেছে, এখন আপনার কানের চিকিৎসা করতে হবে"

Sunday, February 15, 2015

পাক মোটর হইছে বাংলা মোটর | বাংলা কৌতুক নং-২

| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |

সদ্য স্বাধীন হইছে দেশ অনেক নাম চেঞ্জ হইছে যেমন পাক মোটর হইছে বাংলা মোটর,এই টাইপের চেঞ্জ আরকি!
এক লোকের প্রচুর পাকস্থলীতে ব্যাথা, সে ডাক্তারের কাছে যাওয়ার জন্য এক রিক্সায়ালাকে ডেকে জিজ্ঞাসা করলো এই রিক্সা পাক মোটর যাবে ? রিক্সায়ালা ঘুইরাই ঐ লোকরে দিছে কইসা একটা লাত্থি, শালারপো, দেশ স্বাধীন হইছে এখনও বাংলা মটররে, পাক মোটর কস, সাহস কত! শালার পাকিস্তানী দালাল!

পাক মোটর হইছে বাংলা মোটর | বাংলা কৌতুক নং ৯৩৬


যাই হোক ঐ লোক বহুত কষ্টে কু কু করতে করতে ঐ লোক ডাক্তারের কাছে গেছে, ডাক্তার জানতে চাইছে আপনার সমস্যাটা কোথায় ? বলে জি স্যার আমার বাংলাস্থলীতে ব্যাথা !
অফটপিকঃ রাজাকারের বাচ্চাগোরে এমনে লাত্থির উপর রাখা লাগবে, ওদের ঘত ঘতানি শোনার টাইম বাঙ্গালীর নাই!

Saturday, February 14, 2015

জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কিছু কৌতুক | বাংলা কৌতুক নং-১

১. ভর্তির বছর পাশের বাসার আন্টি জিজ্ঞেস করে

- বাবা কিসে ভর্তি হইছ
- একাউন্টিং এ অনার্স
- ও ঢাবিতে
- না আন্টি জাতীয় বিশ্ববিদ্যালয়
- ওহ (মুখ ব্যাকা কইরা)

কোন এক বিশেষ কারণে এইসব আন্টিদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি বিশেষ একধরণের অবজ্ঞা কাজ করে। কয়েক বছর পর আন্টির মনে হয় একটা খবর নেয়া উচিত।

জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কিছু কৌতুক, বাংলা কৌতুক নং ৯৩৫

- বাবা পাশ করে ফেলেছ
- না আন্টি এইত সামনে ইয়ার ফাইনাল। কিন্তু এই ইয়ার ফাইনাল আর শেষ হয়না।
.
২. জাতীয় বিশ্ববিদ্যালয় হইল অমর এক প্রেম কাহিনীর নাম যেখানে প্রেমিকা ছাত্ররা বলতেই থাকে
- প্লিয অনেক তো হল এবার ছাড়া যায়না
আর প্রেমিক জাতীয় বিশ্ববিদ্যালয় উত্তর দিতেই থাকে
- আরেকটু থাকোনা জান
.
৩. এই প্রেম কাহিনী শেষ হইতে হইতে প্রেমিকা থুক্কু ছাত্রদের বিয়ের বয়স পার হইয়া যায়। ক্লাসমেট যারা পাবলিক প্রাইভেটে পড়েছে তাদের জব টব হয়ে একটা প্রমোশনও হয়ে যায়। বন্ধুর সাথে দেখা হয় অনেকদিন পর
- আরে বন্ধু হেভভি ফর্মাল ড্রেসে
- ব্যাংকে আছি তো।
- ওহ ভালো
- তুই কোথায় আছিস বল
- ন্যাশনাল ভার্সিটিতে
- আরে বাপস!সরকারি চাকরী
- চাকরি না দোস্ত। সামনে ফাইনাল..