| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |
আমেরিকা, ইংল্যান্ড এবং বাংলাদেশ ।
তিন দেশের তিন ডাক্তার গল্প করছে ।
আমেরিকান ডাক্তার: আমাদের দেশে এক শিশু হ্রৎপিন্ড ছাড়াই জন্মে ছিলো । আমরা এই
শিশুর মধ্যে কৃত্রিম হ্রৎপিন্ড লাগিয়ে দেই । পরে এই শিশু বড় হয়ে বিখ্যাত ভূতের গল্প
লেখক হয়েছিলো ।

ইংল্যান্ড এর ডাক্তার: আমাদের দেশে এক শিশু পা ছাড়া জন্মে ছিলো । কৃত্রিম পা
লাগিয়ে দেয়ায় সে বড় হয়ে দৌড়ে অলিম্পিকে স্বর্ণ জয় করেছিলো ।
বাংলাদেশী ডাক্তার: (হাসছে) ধ্যাত পাগলা । এইডাতো কিছুই না । আমগো দেশে এক পোলা
ঘিলু ছাড়া জন্মায় ছিলো ।তখন আমরা মাথার মধ্যে গোবর ভরে দেই । পরবর্তীতে এই পোলা আমগো
দেশের স্বরাস্ট্র মন্ত্রী হয়েছিলো!!
