| বাংলা কৌতুক ক্লাব এর কৌতুক |
সদ্য স্বাধীন হইছে দেশ অনেক নাম চেঞ্জ হইছে যেমন পাক মোটর হইছে বাংলা মোটর,এই টাইপের চেঞ্জ আরকি!এক লোকের প্রচুর পাকস্থলীতে ব্যাথা, সে ডাক্তারের কাছে যাওয়ার জন্য এক রিক্সায়ালাকে ডেকে জিজ্ঞাসা করলো এই রিক্সা পাক মোটর যাবে ? রিক্সায়ালা ঘুইরাই ঐ লোকরে দিছে কইসা একটা লাত্থি, শালারপো, দেশ স্বাধীন হইছে এখনও বাংলা মটররে, পাক মোটর কস, সাহস কত! শালার পাকিস্তানী দালাল!

যাই হোক ঐ লোক বহুত কষ্টে কু কু করতে করতে ঐ লোক ডাক্তারের কাছে গেছে, ডাক্তার জানতে চাইছে আপনার সমস্যাটা কোথায় ? বলে জি স্যার আমার বাংলাস্থলীতে ব্যাথা !
অফটপিকঃ রাজাকারের বাচ্চাগোরে এমনে লাত্থির উপর রাখা লাগবে, ওদের ঘত ঘতানি শোনার টাইম বাঙ্গালীর নাই!
