Saturday, February 14, 2015

জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কিছু কৌতুক | বাংলা কৌতুক নং-১

১. ভর্তির বছর পাশের বাসার আন্টি জিজ্ঞেস করে

- বাবা কিসে ভর্তি হইছ
- একাউন্টিং এ অনার্স
- ও ঢাবিতে
- না আন্টি জাতীয় বিশ্ববিদ্যালয়
- ওহ (মুখ ব্যাকা কইরা)

কোন এক বিশেষ কারণে এইসব আন্টিদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি বিশেষ একধরণের অবজ্ঞা কাজ করে। কয়েক বছর পর আন্টির মনে হয় একটা খবর নেয়া উচিত।

জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কিছু কৌতুক, বাংলা কৌতুক নং ৯৩৫

- বাবা পাশ করে ফেলেছ
- না আন্টি এইত সামনে ইয়ার ফাইনাল। কিন্তু এই ইয়ার ফাইনাল আর শেষ হয়না।
.
২. জাতীয় বিশ্ববিদ্যালয় হইল অমর এক প্রেম কাহিনীর নাম যেখানে প্রেমিকা ছাত্ররা বলতেই থাকে
- প্লিয অনেক তো হল এবার ছাড়া যায়না
আর প্রেমিক জাতীয় বিশ্ববিদ্যালয় উত্তর দিতেই থাকে
- আরেকটু থাকোনা জান
.
৩. এই প্রেম কাহিনী শেষ হইতে হইতে প্রেমিকা থুক্কু ছাত্রদের বিয়ের বয়স পার হইয়া যায়। ক্লাসমেট যারা পাবলিক প্রাইভেটে পড়েছে তাদের জব টব হয়ে একটা প্রমোশনও হয়ে যায়। বন্ধুর সাথে দেখা হয় অনেকদিন পর
- আরে বন্ধু হেভভি ফর্মাল ড্রেসে
- ব্যাংকে আছি তো।
- ওহ ভালো
- তুই কোথায় আছিস বল
- ন্যাশনাল ভার্সিটিতে
- আরে বাপস!সরকারি চাকরী
- চাকরি না দোস্ত। সামনে ফাইনাল..